আরও পড়ুন

 



Chalta Pickle (চালতা আচার) 350 gm

৳ 340.00350 gm

→ নাম     : চালতার আচার।
→ পরিমাণ : ২৫০ গ্রাম।

→ বিভিন্ন রকমের আচারের মধ্যে চালতার আচার অন্যতম। চালতা কাঁচা খেতে যেমন সুস্বাদু তেমনই  জলপাই দিয়ে তৈরি টক-মিষ্টি-ঝাল আচার খেতে খুবই সুস্বাদু ও মজাদার।
→ কাদের জন্য:
আচার দেখলে জিভে জল চলে আসে অনেকেরই। টক ঝাল মিষ্টি নানা স্বাদের হয় এই আচার। বিভিন্ন রকম কাঁচা ফল দিয়ে আচার তৈরি করা যায়। তেমনই একটি ফল চালতা।
এই আচার ছোট বড় সবাই খেতে পারবে। যারা টক-মিষ্টি-ঝাল পছন্দ করেন তাদের জন্য বেস্ট। বিশেষ করে তাদের জন্যে যারা অতিরিক্ত টক-ঝাল এর চেয়ে টক-মিষ্টি-ঝালএর পারফেক্ট সংমিশ্রণটি বেশি পছন্দ করে। এই আচার স্বাদে যেমন লোভনীয়,উপকারিতাও অনেক।
→ উপকরণ :
চালতা, চিনি, গুঁড়, মরিচ গুঁড়া, রসুন, সরিষা তেল, সরিষা বাটা, রসুন কোয়া, তেজপাতা, শুকনা মরিচ, পাঁচফোড়ন, সিরকা।

আচার পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াই ভার। বর্তমানে খাবারের একটা বিশেষ উপাদানে পরিণত হয়েছে আচার। তরকারী স্বাদ না হলেও কিন্তু পেটে খাবার ভরতে এর জুড়ি নেই। আমাদের দেশে বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের আচার তৈরি হয়।
রুচিতে একঘেয়েমি চলে আসলে স্বাদ ফেরাতে মুখরোচক আচারের বিকল্প নেই। বিভিন্ন ধরনের আচারের মধ্যে চালতার আচার পছন্দ করেন কমবেশি সবাই।  আমাদের আচারটি অত্যন্ত স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরোয়া পরিবেশে তৈরি করা হয়। তাই আমাদের আচারটি  স্বাদ ও মানে অনন্য।
চালতার এর বহু গুণাগুন রয়েছে। কিন্তু ফলটি সুধু একটি নিদর্ষ্ট সময়েই পাওয়া যায়। চালতার আচার চালতা সংরক্ষণের একটি আদি উপায় বলা যায়। চালতা-তে যেসব গুণাগুণ পরিলক্ষিত হয়, চালতার আচারেও সেসব গুণাগুন কমবেশি পাওয়া যায় । যেমনঃ
চালতায় আছে ক্যালসিয়াম, শর্করা, আমিষের মতো প্রয়োজনীয় উপাদান। এ ছাড়াও আছে বিটা ক্যারোটিন, ভিটামিন বি, ভিটামিন সি, থায়ামিন ও রিবোফ্লাবিন। তাই চালতা শরীরে যেমন রোগ প্রতিরোধ করতে সহায়তা করে, তেমনি পুষ্টি পূরণেও উল্লেখযোগ্য ভূমিকা রাখে।

১। চালতা হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। ডায়রিয়া ও বদহজমে চালতা খান, দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
২। অন্ত্রে বাসা বাঁধা কৃমির বিরুদ্ধে লড়ার এক অসাধারণ ক্ষমতা আছে চালতার।
৩। পাকস্থলীতে যাদের আলসার আছে, তাদের জন্য দাওয়াই হতে পারে চালতা।
৪। স্কার্ভি(ভিটামিন সি এর অভাবজনিত একটি রোগ) থেকে সুরক্ষা পেতেও চালতা খেতে পারেন।
৫। কুসুম গরম পানিতে চালতার রস আর একটু চিনি মিশিয়ে খেয়ে নিন, এটি রক্ত পরিষ্কারক হিসেবে কাজ করবে।
৬। গলা ব্যথা, বুকে কফ জমা, সর্দি প্রতিরোধে চালতার আছে এক অনন্য গুণ।
৭। হৃদযন্ত্র এবং যকৃৎ ভালো রাখার প্রয়োজনীয় সব উপাদান আছে চালতায়।
৮। এই ফল হাড়ের সংযোগস্থলের ব্যথা কমাতেও খেতে পারেন।
৯। কানের যেকোনো সমস্যায়ও চালতা খেতে পারেন।
১০। নিয়মিত চালতা খেলে কিডনি যেমন ভালো থাকে, তেমনি কিডনির রোগগুলোও থাকে দূরে।