আরও পড়ুন

 



পাটিসাপটা

উপকরণ

ক্ষীর তৈরির জন্য:

  1. দুধ ২ লিটার
  2. চিনি ১/২ কাপ
  3. চালের গুড়া ১ টেবিলচামচ
  4. গুড়ের সন্দেশ ২ টি/মাওয়া
  5. নারকেল বাটা ১ টেবিলচামচ

গোলা তৈরির জন্য:

  1. চালের গুড়া ৬ কাপ
  2. ময়দা ১/২ কাপ
  3. গুড় বা চিনি ৭০০ গ্রাম
  4. এলাচ বাটা ২ টি (বেটে রসটা মিশ্রনে দিতে হবে)


পদ্ধতি


ক্ষীর তৈরির পদ্ধতি:

প্রথমে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে। এতে নারকেল বাটা, সন্দেশ বা মাওয়া, চালের গুড়া, চিনি দিতে হবে। বার বার নাড়তে হবে। ঘন হলে মিশ্রণটি নামিয়ে একটি বাটিতে রাখতে হবে।

গোলা তৈরির পদ্ধতি:

গুড় ভেঙ্গে পানিতে গুলে নিতে হবে। চালের গুড়া, ময়দা, গুড়, এলাচের রস মিশিয়ে গোলা করতে হবে। গোলা এমন আন্দাজে করতে হবে যেন খুব ঘন না হয় আবার খুব পাতলাও না হয়।

এবার ননস্টিক প্যান গরম করে সামান্য তেল বা ঘি মাখিয়ে নিন। ডালের গোল চামচে বা ১/২ কাপ গোলা ননস্টিক প্যানে দিয়ে ঘুরিয়ে গোল করে ছড়িয়ে নিতে হবে, যেন পাতলা রুটির মত হয়। পিঠার ওপরের দিক শুকিয়ে গেলে অর্থাৎ সিদ্ধ হয়ে গেলে চামচে করে একপাশে ক্ষীর দিতে হবে। এবার ক্ষীর ভেতরে রেখে রুটির মতো রোল করে নিতে হবে।এভাবেই তৈরি হবে মজাদার পাটিসাপটা পিঠা।